রাজনগরে বজ্রাঘাতে তিন জেলের মৃত্যু
রাজনগরে বজ্রাঘাতে তিন জেলের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রাঘাতে এক গ্রামের তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের এই তিন বাসিন্দা হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতের শিকার হন।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন- উপজেলার কামালপুর গ্রামের হামিদ মিয়া (৪৫), সাবির আলী (৪০) এবং কাবিল মিয়া (৫০)। নিহত কাবিল ও হামিদ দুই ভাই। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে। সাব্বির মিয়া একই এলাকার রফিক মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে কামালপুর গ্রাম থেকে একটি নৌকা নিয়ে ওই তিন জেলে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। ১২টার দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রাঘাতের সময় মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাবিরের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানান, তারা প্রতিদিনের মতো হাকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রাঘাতের শিকার হয়ে সাবিরের মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে।’ ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘বজ্রাঘাতে মারা যাওয়া তিন জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ