সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সতর্কবার্তা জারি

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদফপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে, পরবর্তী খেলা হিসেবে গ্রুপ আই-এ রাত ১টায় ফ্রান্স-সেনেগাল ম্যাচ মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সিতে অনুষ্ঠিত হবে। বুধবার ১৭ জুন ২০২৬ সকালে গ্রুপ আই-এ ইরাক-নরওয়ে এবং গ্রুপ জে-তে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ যথাক্রমে জিলেট স্টেডিয়াম ও অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ