ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ জোড়া ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শোক প্রকাশ
বৃহস্পতিবার (২৫ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক জানান। তিনি বলেন, “আমি ভেনেজুয়েলার এই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের যথাযথ মর্যাদা কামনা করি। পাশাপাশি নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ভেনেজুয়েলার জনগণ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। তাদের এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে এগিয়ে আসার জন্য ভেনেজুয়েলার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
আশাবাদ
তিনি আরও বলেন, “আমরা আশা প্রকাশ করছি ভেনেজুয়েলার সরকার ও জনগণ শিগরিই তাদের এই কঠিন বিপর্যয় কাটিয়ে উঠবেন।”



