হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা ৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন
হাওড়ের কৃষকরা ৬ মে থেকে কার্ডে সহায়তা পাবেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওড়াঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। আগামী ৬ মে থেকে কার্ডের মাধ্যমে এই সহায়তা প্রদান শুরু হবে। পাশাপাশি কৃষকদের পুনর্বাসনের জন্য কৃষি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

লালমনিরহাটে কর্মসূচি উদ্বোধন

রোববার (৩ মে) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের এ বছরের কার্যক্রম উদ্বোধন করা হয়।

হাওড়ে ফসলের ব্যাপক ক্ষতি

মন্ত্রী বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলের লাখ লাখ হেক্টর ফসল, বিশেষ করে ধান পানিতে ডুবে গেছে। ফলে সেখানকার কৃষকরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের বিস্তীর্ণ এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি অংশ পানিতে ডুবে গেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিন মাসের জন্য একটি কার্ডের মাধ্যমে প্রতি মাসে তাদের সহায়তা দেওয়া হবে। আগামী ৬ মে সুনামগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হবে।

সরকার হাওড়াঞ্চলের মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান ত্রাণমন্ত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ