ভালুকার অগ্নিকাণ্ডে সাত বসতঘর পুড়ে নিঃস্ব দুই পরিবার
ভালুকার অগ্নিকাণ্ডে সাত বসতঘর পুড়ে নিঃস্ব দুই পরিবার

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী গ্রামের খন্দকারপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম ও মিতু আক্তারের বাড়িতে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সাতটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির বিবরণ

ক্ষতিগ্রস্ত আশরাফুল ইসলাম জানান, তার চারটি ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, শিক্ষাগত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা মাহফুজ খন্দকার বলেন, আকস্মিক এ অগ্নিকাণ্ডে দুটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিসের কার্যক্রম

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ