তামিলনাড়ুতে অনিশ্চয়তার অবসান, শপথ নেবেন থালাপতি বিজয়
তামিলনাড়ুতে অনিশ্চয়তার অবসান, শপথ নেবেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে গত কয়েকদিন ধরে চলা চরম অনিশ্চয়তার অবসান ঘটেছে। অবশেষে শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি পেশ করেন।

শপথ গ্রহণ

আগামীকাল রবিবার (১০ মে) বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

জোট সমর্থন

আরও পড়ুন: মুসলিম লিগ ও ভিসিকে’র সমর্থন পাচ্ছেন বিজয়। গত চার দিনে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। শনিবার ভিসিকে এবং আইইউএমএল নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হয়। বিকেলে যখন বিজয় লোকভবনে যান, তখন তার সঙ্গে ছিলেন জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, সিপিআই (এম), সিপিআই এবং আইইউএমএল-এর শীর্ষ নেতৃবৃন্দ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ