পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে বিজেপি, উত্তেজনাপূর্ণ লড়াই
পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে বিজেপি, উত্তেজনাপূর্ণ লড়াই

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আজকের ফলাফলের ওপরই নির্ভর করছে আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের ক্ষমতা কার হাতে যাবে। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বেলা ১টা পর্যন্ত গণনায় দেখা যায়, বিজেপি এগিয়ে আছে ১৮৯ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০০ আসনে।

২৯৪ আসনের লড়াই

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১৪৮টি আসন। অর্থাৎ, যে দল বা জোট এই সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই গঠন করবে সরকার। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন পেয়ে বড় জয় পেয়েছিল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন, আর বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা। এবারের ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ দেখা দিয়েছে। বিজেপির পক্ষ থেকে রাজ্যে সরকার গঠনের দাবি করা হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও জয়ের ব্যাপারে আশাবাদী।

গণনা পদ্ধতি ও সময়

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি, ফলে এবার ৩১টি কেন্দ্র কমেছে। এই হ্রাসের কারণে গণনা প্রক্রিয়া আরও দ্রুত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক প্রতিক্রিয়া

এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ছিল তাদের আগের জয়ের ধারা বজায় রাখা। কিন্তু বিজেপি ব্যাপক প্রচারণা ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির মাধ্যমে রাজ্যে জয় পাওয়ার চেষ্টা করছে। দুই দলের সমর্থকরাও উত্তেজিত অবস্থায় রয়েছে। ফলাফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।