তামিলনাড়ু-কেরালা-আসাম: কোথায় কারা এগিয়ে? সর্বশেষ ফলাফল
তামিলনাড়ু-কেরালা-আসাম: কোথায় কারা এগিয়ে?

কড়া নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আজকের ফলাফল আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের ক্ষমতা নির্ধারণ করবে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি এগিয়ে, কেরালায় বামদল এগিয়ে রয়েছে।

তামিলনাড়ুর অবস্থা

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ু রাজ্যে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ১৫৫ আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৫৭ আসনে এগিয়ে।

কেরালার চিত্র

কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ৭৬ আসনে এগিয়ে। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) ৪২ আসনে এগিয়ে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ মাত্র ৫ আসনে এগিয়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসাম ও পদুচেরি

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৮৩ আসনে এগিয়ে, আর আইএনসি ২৯ আসনে এগিয়ে। পদুচেরিতে এনডিএ ১৫ আসনে এগিয়ে, ডিএমকে-কংগ্রেস জোট ৩ আসনে এগিয়ে।

পশ্চিমবঙ্গের ফল

এনডিটিভি জানিয়েছে, বেলা সাড়ে ২টা পর্যন্ত গণনাকৃত ভোটের ভিত্তিতে পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৩ আসনে এগিয়ে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৫ আসনে এগিয়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ