ইরানে ২৭০০ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বাস্টার বোমা উদ্ধার
ইরানে ২৭০০ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বোমা উদ্ধার

ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) জানজান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত অস্ত্র উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে। আইআরজিসির জানজান শাখার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির সময় বিশেষ তল্লাশি দল প্রদেশজুড়ে অভিযান চালিয়ে ৯ হাজার ৫০০টিরও বেশি বোমার টুকরো এবং কয়েক ডজন অবিস্ফোরিত রকেট ও মিসাইল আবিষ্কার করে।

মার্কিন বাঙ্কার বাস্টার বোমা উদ্ধার

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে তিনটি মার্কিন জিবিইউ-৫৭ বাঙ্কার বাস্টার বোমা রয়েছে, যার প্রতিটির ওজন ২ হাজার পাউন্ড (প্রায় ৯০৭ কেজি)। এছাড়া একই ধরনের আরও একটি অক্ষত বোমা উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান ক্লাস্টার বোমা দিয়ে আকাশ থেকে মাইন বিছিয়ে প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকা দূষিত করার চেষ্টা করেছিল।

রকেট ও মিসাইল নিষ্ক্রিয়

বিবৃতিতে আরও বলা হয়েছে, এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন ধরনের রকেট ও মিসাইল পাওয়া গেছে, যা সংবেদনশীল স্থান বা কৃষিজমিতে পড়ে বিস্ফোরিত হয়নি। মোট ৫২টি রকেট আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। ১০টিরও বেশি মিসাইল নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ছাড়া ৫০০ পাউন্ড ওজনের একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং একটি জিবি-৩৯ ক্রুজ মিসাইলও পাওয়া গেছে। আইআরজিসি জানিয়েছে, উন্নত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া এই মিসাইলগুলো জানজান প্রদেশের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ