মহাকাশে হীরার গ্রহ: ৫৫ ক্যানক্রি ই-এর অদ্ভুত গঠন
মহাকাশে হীরার গ্রহ: ৫৫ ক্যানক্রি ই-এর অদ্ভুত গঠন

রাতের আকাশে ঝকঝকে তারা দেখতে কার না ভালো লাগে! কিন্তু মহাকাশে এমন এক অদ্ভুত গ্রহ আছে, যেটা আসলেই আস্ত একটা ঝকঝকে হীরার টুকরা! অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীরা সত্যিই এমন একটি গ্রহ খুঁজে পেয়েছেন, যার নাম ‘৫৫ ক্যানক্রি ই’।

গ্রহটির অবস্থান ও আকার

পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ পৃথিবীর চেয়ে আকারে দ্বিগুণ বড় এবং এর ওজন পৃথিবীর প্রায় আট গুণ। এই গ্রহের সবচেয়ে মজার ব্যাপার হলো এর গঠন। পৃথিবীর মাটিতে যেমন প্রচুর পাথর ও মাটি আছে, এই গ্রহ তেমনি তৈরি হয়েছে কার্বন দিয়ে।

কার্বন দিয়ে তৈরি গ্রহ

তোমরা নিশ্চয়ই জানো, সাধারণ কয়লা ও দামি হীরাও কার্বন দিয়ে তৈরি। কিন্তু প্রচণ্ড তাপ ও চাপে কয়লার মতো কার্বনই হয়ে ওঠে মহামূল্যবান হীরা! ৫৫ ক্যানক্রি ই গ্রহটি তার নিজের নক্ষত্রের এতই কাছাকাছি যে এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় লোহাও গলে যায়! এই চরম তাপ এবং গ্রহটির ভেতরের প্রচণ্ড চাপের কারণে এর কার্বনের একটা বিশাল অংশ রীতিমতো কঠিন হীরায় পরিণত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হীরার পরিমাণ ও বৈশিষ্ট্য

বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহের অন্তত এক-তৃতীয়াংশই হলো খাঁটি হীরা! একটু ভেবে দেখো তো, যদি কোনোভাবে একটি মহাকাশযান পাঠিয়ে সেই হীরা পৃথিবীতে আনা যেত, তবে কী হতো! তবে ভয়ের ব্যাপার হলো, এই গ্রহে কোনো বায়ুমণ্ডল বা পানি নেই, পুরোটাই জ্বলন্ত হীরার খনি!

সূত্র: নাসা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ