২০২৫ সালে চীনের সমুদ্র অর্থনীতির নতুন মাইলফলক
২০২৫ সালে চীনের সমুদ্র অর্থনীতির মাইলফলক

২০২৫ সালে চীনের সমুদ্র অর্থনীতি নতুন উদ্ভাবন ও উন্নয়নের এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

মেরিন ইকোনমি ডেভেলপমেন্ট ইনডেক্স

চীনের সমুদ্র অর্থনীতির অগ্রগতির প্রধান সূচক বা ‘মেরিন ইকোনমি ডেভেলপমেন্ট ইনডেক্স’ ২০২৫ সালে আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৮.৮ পয়েন্টে পৌঁছেছে, যা এই খাতের একটি শক্তিশালী ও দ্রুত সম্প্রসারণকে নির্দেশ করে।

শিল্প কাঠামোর আধুনিকায়ন

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর সমুদ্রভিত্তিক শিল্প কাঠামোর ব্যাপক আধুনিকায়ন ঘটেছে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সক্ষমতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ২০২৫ সালে কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন সংক্রান্ত উপ-সূচকটি আগের বছরের চেয়ে ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১৩৩.৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবেশবান্ধব সংরক্ষণ

একই সাথে, সামুদ্রিক সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব ও নিবিড় সংরক্ষণের মাত্রাও ধারাবাহিকভাবে বেড়েছে। এছাড়া, ২০২৫ সালে সামুদ্রিক পরিবেশের সুরক্ষায় অভূতপূর্ব অগ্রগতি হয়েছে, যার ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও সামাজিক নিরাপত্তা আরও সুসংহত হয়েছে।

জননিরাপত্তা ও জীবনযাত্রার মান

জননিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়ন সূচকটি গত বছর ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূত্র: সিএমজি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ