তাইওয়ানের জলসীমায় চীনের সমন্বিত অভিযান, উসকানির অভিযোগ
তাইওয়ানের জলসীমায় চীনের সমন্বিত অভিযান, উসকানির অভিযোগ

দক্ষিণ চীন সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় তাইওয়ানকে ‘উসকানি’ দিতে চীনের একটি কোস্টগার্ড জাহাজ ও একটি সমুদ্রবিষয়ক জরিপ জাহাজ প্রথমবারের মতো সমন্বিত অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে তাইওয়ান। আজ শনিবার (৬ মে) তাইওয়ানের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাইওয়ানের বিবৃতি

তাইওয়ানের কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, শুক্রবার একটি চীনা কোস্টগার্ড জাহাজ প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে আসার পর শনিবার একটি চীনা সমুদ্রবিষয়ক জরিপ জাহাজও সেখানে পৌঁছায়। তাইওয়ানের কোস্টগার্ডের ভাষ্য, চীনের কোস্টগার্ড ও জরিপ জাহাজ সমন্বিতভাবে কাজ করে তাইওয়ানকে উসকানি দেওয়ার এটিই প্রথম পর্যবেক্ষিত ঘটনা।

উসকানিমূলক সম্প্রচার

তাইওয়ানের কোস্টগার্ড জানায়, চীনা কোস্টগার্ড জাহাজ থেকে সম্প্রচার করে বলা হয় তারা আইন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করছে এবং ‘তাইওয়ানের ভবিষ্যৎ জাতীয় পুনঃএকত্রীকরণের মধ্যেই নিহিত’। এর জবাবে তাইওয়ানের জাহাজ থেকে সম্প্রচার করা হয়, শান্তি বিনষ্ট করা বন্ধ করুন। আপনারা ফিরে গিয়ে গণতন্ত্রের পথে এগোন, সেটিই দেশের সেবা করার সঠিক উপায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চীনের অবস্থান

চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। বেইজিং তাইওয়ান ও জনবসতিহীন প্রাতাস প্রবালদ্বীপকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। তবে তাইওয়ান সরকার এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ