কুড়িগ্রামে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ সম্পন্ন
কুড়িগ্রামে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুলবাড়ী উপজেলাসহ পাঁচ উপজেলার সাত গ্রামে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণ

ঈদগাহ মাঠগুলোতে সহস্রাধিক মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন বলে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্র জানিয়েছে। বুধবার সকাল ৯টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়ায় প্রায় ৪০ জন মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো. আব্দুল মালেক।

নামাজ শেষে মোনাজাত

নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজির বাজার এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য উপজেলায় জামাত

এছাড়া জেলার ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সাতটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় এবং পশু কুরবানি করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ বিভাগ বিশেষ তৎপর রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ