পটুয়াখালীর গলাচিপা উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন। জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা বুধবার সকাল সাড়ে ৮টায় ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফি মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত ও কুরবানি
ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন। নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে কুরবানির পশু জবাই করা হয়।
প্রথা ও ঐতিহ্য
নামাজ শেষে সৈয়দ আলম সান্তি জানান, আমরা দুইশ বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। কারো অনুসরণ নয়, বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করেই আমরা ধর্মীয় আচার পালন করে থাকি।



