ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে স্কুল ও রেল সেবা বন্ধ, ২০টির বেশি আফটারশক
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে স্কুল ও রেল সেবা বন্ধ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। এই ঘটনায় স্কুল ও রেল সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্কুল ও রেল সেবা বন্ধ

ভেনেজুয়েলার সংবাদ সংস্থা ‘লা পাতিলা’ জানিয়েছে, দেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা এবং মেট্রো ও রেল পরিষেবার পাশাপাশি অপ্রয়োজনীয় বিবেচিত কার্যক্রমগুলোও সাময়িক স্থগিত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, উদ্ধার অভিযানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল অভিযানে নেতৃত্ব দেবেন।

বিমানবন্দর বন্ধ

প্রেসিডেন্ট আরও জানান, রাজধানী কারাকাসে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়েছে। এজন্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভূমিকম্পের বিবরণ

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

প্রাণহানির শঙ্কা

ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ