ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ চলছে: ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘খুব ভালো’ চলছে। একইসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখতে পারবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলোচনা

বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছাকাছি জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তেহরানের সঙ্গে হওয়া বৈঠকগুলোকে তিনি ‘খুব ভালো বৈঠক’ হিসেবে অভিহিত করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ইতোমধ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তবে দেশটির ওপর পূর্ববর্তী সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত সপ্তাহে আমরা তাদের ওপর খুব জোরালো আঘাত হেনেছিলাম।

পারমাণবিক অস্ত্রের বিষয়ে কঠোর অবস্থান

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প আরও বলেন, ইরানের পরমাণুমুক্তকরণের বিষয়টি খুবই সাধারণ এবং ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্য ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ