ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবসানে তাৎক্ষণিক চুক্তি ঘোষণার পর নিজেদের বিজয়ের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপদস্থ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে কী বলা হয়েছে?
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দাবি করে, অপদস্থ আমেরিকান ও জায়নিস্ট শত্রুদের ওপর নিজেদের ঐশী ও লৌহদৃঢ় ইচ্ছাশক্তি আরোপের মাধ্যমে ইরানি বাহিনী দেখিয়ে দিয়েছে যে, শত্রুপক্ষের সামনে পরাজয় ও আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়া অন্য কোনও পথ ছিল না।
ইরানের অবস্থান
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে নিজেদের অবস্থান মেনে নিতে বাধ্য করেছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ থামাতে বাধ্য হতে হয়েছে।



