ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান

সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দেয়, যাতে দু'পক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো এবং আলোচনার মাধ্যমে চুক্তি সম্ভব হতো। গত রোববার ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ নানা দাবি জানায় তেহরান।

ওই জবাবের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘আমার এটি পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’ পরে গতকাল সোমবার আবার তিনি লেখেন, ‘আমি বলব, যুদ্ধবিরতি এখন বড় লাইফ সাপোর্টে আছে—যেন একজন চিকিৎসক এসে বলছেন, জনাব, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১ শতাংশ।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হোয়াইট হাউসে ট্রাম্পের বক্তব্য

সাংবাদিকদের কাছে ট্রাম্প ‘লাইফ সাপোর্ট’ নিয়ে বক্তব্যটি দেন হোয়াইট হাউসে। এর পরপরই চুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের (ইরান) সঙ্গে চার বা পাঁচবার চুক্তি করেছি। কিন্তু তারা পরে মত বদলে ফেলে।’ তিনি আরও বলেন, ইরানের নেতারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের সব মজুত সরিয়ে নিতে দিতে সম্মত হয়েছিলেন। কিন্তু পরে তারা মত বদলান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুদ্ধের প্রেক্ষাপট ও লেবাননে হামলা

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও লেবাননের নৃশংসতা থামায়নি ইসরাইলি বাহিনী। সোমবারও লেবাননের সরকার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন।