যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে তাঁর দেশ প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন পেজেশকিয়ান।

ফোনালাপে যা বললেন পেজেশকিয়ান

সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি একে ইরানের ‘পেছন থেকে ছুরি মারা’ হিসেবে বর্ণনা করেন।

সমঝোতা স্মারকের সম্ভাবনা

অ্যাক্সিওসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান মাত্র এক পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত এ চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এ ছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্যসূত্র: গালফ নিউজ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ