গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাচ্ছে ইসরাইলি নৌবাহিনী
গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে আটকাতে শুরু করেছে দখলদার ইসরাইলের নৌবাহিনী। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত থেকে এই অভিযান শুরু হয়।

ফ্লোটিলার অবস্থান ও সংখ্যা

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট ৫৮টি জাহাজ রয়েছে। ইসরাইলি বাহিনীর মুখোমুখি হওয়ার সময় এই বহর গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল, যা তেল আবিব থেকে কয়েক শ নটিক্যাল মাইল দূরে।

পূর্ববর্তী প্রচেষ্টা

এর আগেও বেশ কয়েকবার সুমুদ ফ্লোটিলা গাজায় আরোপিত ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। সেসময় ইসরাইল গাজা উপকূলের অনেক কাছাকাছি আসার পর নৌযানগুলোকে আটক করেছিল। তবে এই বহরটিকে আরও দূরে থাকতেই আটকানো হলো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইসরাইলি নৌবাহিনীর বার্তা

ফ্লোটিলা আয়োজকদের প্রকাশ করা ভিডিওতে শোনা যায়, ইসরাইলি নৌবাহিনীর এক কর্মকর্তা কর্মীদের গতিপথ পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, ‘আপনারা যদি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চান, তাহলে তা প্রতিষ্ঠিত ও স্বীকৃত চ্যানেলের মাধ্যমে করতে পারেন। অনুগ্রহ করে আপনার গতিপথ পরিবর্তন করুন এবং যাত্রা শুরুর বন্দরে ফিরে যান। যদি আপনারা মানবিক সহায়তা বহন করে থাকেন, তাহলে আশদোদ বন্দরের দিকে অগ্রসর হওয়ার আমন্ত্রণ রইল।’

ইসরাইলি দাবি

এদিকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে, আটক করা জাহাজগুলোর একটিতে ‘কনডম ও মাদকদ্রব্য’ পাওয়া গেছে।

ফ্লোটিলার যাত্রা শুরু

ফ্লোটিলার কর্মীরা চলতি মাসের শুরুতে স্পেন থেকে যাত্রা শুরু করেন। এর আগে গত বছর সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গসহ শতাধিক অংশগ্রহণকারী নিয়ে একই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা বহন করা হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ