স্পেনে পুলিশ ক্লিয়ারেন্স সেবা দিতে দূতাবাসে বিশেষ টিম
স্পেনে পুলিশ ক্লিয়ারেন্স সেবায় দূতাবাসে বিশেষ টিম

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এম সালাহউদ্দিনের তৎপরতায় বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের তত্ত্বাবধানে স্পেনের বাংলাদেশ দূতাবাস থেকে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগে স্পেন প্রবাসীরা অত্যন্ত খুশি।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়

এই লক্ষ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশের পুলিশ প্রধানের পক্ষ থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি টিম স্পেনের বাংলাদেশ দূতাবাসে সেবা প্রত্যাশীদের দ্রুত ও কার্যকরী সেবা নিশ্চিত করতে মাদ্রিদে অবস্থান করছে।

দূতাবাসের আয়োজনে অনুষ্ঠান

গতকাল দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসউদুর রহমান তার বক্তব্যে বলেন, “সেবা গ্রহণের উপযুক্ত সর্বশেষ সেবা প্রার্থীটিকেও এই সেবা পৌঁছে দিতে দূতাবাসের চেষ্টা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “সরকারের প্রবাসীবান্ধব অন্যান্য উদ্যোগের মধ্যে এটি অন্যতম অগ্রাধিকার উদ্যোগ, যার সুফল স্পেন প্রবাসীরা পাচ্ছেন।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পেন বিএনপির ভূমিকা

স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির জানিয়েছেন, স্পেন প্রবাসীদের বাস্তব সমস্যা সমাধানে প্রবাসীবান্ধব বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ও পার্টি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে স্পেন বিএনপির প্রত্যেক নেতাকর্মী ও সাধারণ প্রবাসীদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের তত্ত্বাবধানে স্পেন বিএনপির এই সেবা কার্যক্রম শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, বিএনপি সব সময় রেমিট্যান্স যোদ্ধাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় দূতাবাস থেকে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সরবরাহের এই উদ্যোগ বিশ্বে নজিরবিহীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পেনের ম্যাসিভ রেগুলারিজাছিওন অফার

উল্লেখ্য, স্পেনের পেদ্রো সানচেজ সরকার সম্প্রতি যে ম্যাসিভ রেগুলারিজাছিওন অফার ঘোষণা করেছে, তার আওতায় স্পেনে বসবাসরত প্রায় বিশ হাজার অনিয়মিত (অবৈধ) প্রবাসী বাংলাদেশী নিয়মিত (বৈধ) হতে চলেছেন। নিয়মিতকরণ প্রক্রিয়ায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে যেসব প্রবাসী কমপক্ষে ৫ মাস স্পেনে প্রমাণিতভাবে বসবাস করে আসছেন, তাদেরকেই এই সুযোগ প্রদান করছে স্পেন সরকার। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই সুযোগের সীমা নির্ধারণ করেছে দেশটির ক্ষমতাসীন PSOE সরকার।

প্রয়োজনীয় ডকুমেন্ট

সংশ্লিষ্ট মহলের তরফ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে একজন স্পেন প্রবাসীকে এই সুযোগ গ্রহণ করতে হলে ৫ মাস স্পেনে বসবাসের বিশ্বাসযোগ্য নথি, ভ্যালিড পাসপোর্ট ও নিজ দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অপরিহার্য। নবায়নকৃত পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এড়াতে এই নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার।