দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত
দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের যুবক গুলিবিদ্ধ নিহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের এক প্রবাসী যুবক দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকালে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুমন দীর্ঘদিন ধরে নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

পারিবারিক অবস্থা

পরিবার সূত্রে জানা যায়, সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের পুত্র সন্তান রয়েছে। সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছলে তার স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ