সৌদি আরবে হজে গিয়ে চার জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। সবগুলো মৃত্যুই স্বাভাবিক। মৃত্যুবরণকারী সবাই পুরুষ।
হজ বুলেটিনের তথ্য
সোমবার (২৭ এপ্রিল) হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিন সূত্র জানায়, বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন। এর মধ্যে সরকারিভাবে ৩ হাজার ২৮৪ জন গেছেন।
ফ্লাইট পরিচালনা
বুলেটিন সূত্র আরও জানায়, এ পর্যন্ত পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮৯টি। বাংলাদেশ বিমান পরিচালনা করেছে ৩৮টি। সৌদি পরিচালনা করেছে ৩৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট। একই সময় বিমান বহন করেছে ১৫ হাজার ৭৫৮ হজযাত্রী। সৌদি এয়ারলাইনস বহন করেছে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস বহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হবে।



