দিল্লি হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি নারীর মৃত্যু, মৃত বেড়ে ২৩
দিল্লি হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশি নারীর মৃত্যু, মৃত ২৩

ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশের বিবৃতি

পুলিশ জানিয়েছে, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই নারী গুরুতর দগ্ধ হয়েছিলেন এবং একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক বিবৃতিতে দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল বলেন, 'দুর্ভাগ্যবশত, চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী নাগরিক এবং আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।'

ঘটনার বিবরণ

গত ৪ জুন হাউজ রানি এলাকার ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের ওই হোটেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর আগে গত সপ্তাহে, মারাত্মকভাবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিকের হাসপাতালে মৃত্যুর পর এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছিল। এবার বাংলাদেশি নারীর মৃত্যুর মাধ্যমে তা ২৩ জনে পৌঁছালো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ