বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ইরানের কটাক্ষ, আসল ট্রাম্পকে খোঁচা
বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ইরানের কটাক্ষ

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা একটি অ্যালবিনো মহিষ এখন বিশ্বজুড়ে আলোচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে এর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ইরানের দূতাবাসের কটাক্ষ

বিষয়টি এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নেই। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে লেখে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মনখারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ সঙ্গে রাশিয়ান সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও শেয়ার করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মহিষটি ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।

দর্শনার্থীদের ভিড়

ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও স্থান পেয়েছে। ইরানের দূতাবাসের এই পোস্ট আসল ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দেওয়ার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ