তিউনিসিয়া ও তুরস্কে জিলহজ মাস শুরু, ঈদুল আজহা ২৭ মে
তিউনিসিয়া ও তুরস্কে জিলহজ মাস শুরু, ঈদ ২৭ মে

গতকাল শনিবার পবিত্র জিলকদ মাসের ২৯তম দিনে তিউনিসিয়া কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পবিত্র জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদ্যাপনের তারিখ ঘোষণা করেছে। সে অনুযায়ী, দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজের প্রথম দিন এবং আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল আজহার তারিখ ঘোষণাকারী প্রথম দেশ হলো তিউনিসিয়া।

তুরস্কেও একই তারিখ

তুরস্কও আগামীকাল থেকে দেশটিতে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে। তবে দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব-নিকাশের ভিত্তিতে প্রস্তুত করা ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে এ তারিখ নির্ধারণ করেছে। ফলে তুরস্কে একই দিনে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের অবস্থান

এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখনো চাঁদ দেখার অপেক্ষায় আছে। সৌদি আরব, আরব আমিরাত ও ওমানসহ বেশির ভাগ মুসলিম দেশের কর্তৃপক্ষ আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে। আশা করা হচ্ছে, চাঁদ দেখা গেলে সৌদি আরবেও একই তারিখে ঈদ উদযাপিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ