ভিটামিন ডি সাপ্লিমেন্টে সুফল পেতে এড়িয়ে চলুন ৪ ভুল
ভিটামিন ডি সাপ্লিমেন্টে সুফল পেতে এড়িয়ে চলুন ৪ ভুল

শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু হাড় ও দাঁতের শক্তি বাড়ায় না, বরং ইমিউন সিস্টেম, হরমোনের ভারসাম্য এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। তবে বর্তমানে অনেকেই ভিটামিন ডি ঘাটতিতে ভুগছেন, কারণ খুব কম খাবারেই এই পুষ্টি পাওয়া যায় এবং পর্যাপ্ত রোদ না পাওয়াও একটি বড় কারণ।

ভিটামিন ডি-এর স্বাভাবিক মাত্রা

শরীরে ভিটামিন ডি-এর মাত্রা সাধারণত ৩০ এনজি/এমএল থেকে ১০০ এনজি/এমএল থাকলে স্বাভাবিক ধরা হয়। ২০–২৯ এনজি/এমএল এর মধ্যে থাকলে সতর্ক হওয়া প্রয়োজন, আর ২০ এনজি/এমএল-এর নিচে নেমে গেলে সাধারণত সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়া হয়। তবে শুধু সাপ্লিমেন্ট খেলেই সমস্যার সমাধান হয় না—কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি।

ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সময় যে ৪টি ভুল এড়িয়ে চলবেন

  1. চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট শুরু করা: বয়স, লিঙ্গ, গর্ভাবস্থা বা কোনো শারীরিক সমস্যার ওপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয়। তাই নিজের ইচ্ছেমতো ভিটামিন ডি সাপ্লিমেন্ট শুরু করা ঠিক নয়। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  2. ডোজ সম্পর্কে ভুল ধারণা রাখা: ভিটামিন ডি প্রতিদিনই একইভাবে খেতে হয়—এমন ধারণা সঠিক নয়। কম ডোজ (৪০০–১২০০ আইইউ) সাধারণত নিয়মিত খেতে হয়, আর উচ্চ ডোজ (৬০,০০০ আইইউ) সাধারণত সপ্তাহে একবার দেওয়া হয়। কোন ডোজ আপনার জন্য উপযুক্ত, তা চিকিৎসকই নির্ধারণ করবেন।
  3. ভুল সময়ে সাপ্লিমেন্ট গ্রহণ করা: ভিটামিন ডি সাধারণত খাবারের সঙ্গে, বিশেষ করে দুপুর বা প্রধান খাবারের পর খেলে ভালোভাবে শোষিত হয়। খালি পেটে বা সন্ধ্যার পর খাওয়ার চেয়ে খাবারের পর খাওয়া বেশি কার্যকর।
  4. শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর করা: সাপ্লিমেন্ট খেলেই খাবারের গুরুত্ব শেষ হয়ে যায় না। ডিম, দুধ, দই, মাশরুম ও ফর্টিফায়েড খাবার নিয়মিত খেতে হবে। পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও রাখতে হবে, যাতে হাড় ও দাঁত আরও শক্ত থাকে।

সঠিক নিয়ম মেনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে এর উপকার অনেক বেশি পাওয়া যায়। তথ্যসূত্র: এই সময় অনলাইন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ