বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৯৮ জন রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৩
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুটি ময়মনসিংহ বিভাগে ঘটেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
নতুন রোগীসহ চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫১৫ জনে পৌঁছেছে।
আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি
ডিজিএইচএসের তথ্যমতে, চলতি বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৪ শতাংশ নারী।
২০২৫ সালে বাংলাদেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।



