হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৮ জন
হামে আরও এক শিশুর মৃত্যু, শনাক্ত ৮৮

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১৮ জন এবং একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৮ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত করা হয়েছে।

মৃত্যুর সংখ্যা বাড়ছে

বুধবার (২৯ এপ্রিল) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২২৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

হাসপাতালে ভর্তি ও চিকিৎসা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৩১৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০ হাজার ৮২২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৪৯৭ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ