রাজধানীর উত্তরখান এলাকায় শনিবার সকালে একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আঁখি (৩০)।
বার্ন ইনস্টিটিউটে ভর্তি
সকাল সাড়ে ৭টার দিকে তাদের গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ পুড়ে গেছে। আঘাতের মাত্রা গুরুতর হওয়ায় তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনা
হাসপাতালে ভুক্তভোগীদের সঙ্গে আসা রাতুল হাসান তুষার জানান, সকালে হাসনাহেনা রান্নাঘরে কাজ করার সময় বিস্ফোরণটি ঘটে।



