গজারিয়ায় ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার
গজারিয়ায় ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের এক আয়া শিশুর কান্নার শব্দ শুনে কর্তব্যরত নার্সদের জানান। পরে নার্সরা গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।

প্রাথমিক চিকিৎসা ও স্থানান্তর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, 'আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি।' তিনি জানান, শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলাকায় চাঞ্চল্য ও দোষীদের শাস্তির দাবি

এদিকে ফুটফুটে এই শিশুকে এভাবে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত শিশুটির অভিভাবকের কোনও পরিচয় পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ