নগর স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তরে চাকরি নিয়ে অনিশ্চয়তা, দাবি ৪৩৮২ কর্মীর
নগর স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তরে চাকরি অনিশ্চয়তা

দাবিদাওয়া নিয়ে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য় পর্যায়’-এর কর্মকর্তা-কর্মচারীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নগর এলাকার দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার ভরসা

নগর এলাকার দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’-এর আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় প্রকল্পে কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

৪ হাজার ৩৮২ জনের চাকরি বহালের দাবি

এ অবস্থায় ৪ হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি বহাল রাখার দাবি জানিয়েছেন তাঁরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গেলেও চাকরির নিশ্চয়তা চান তাঁরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য় পর্যায়’-এর কর্মকর্তা-কর্মচারীরা এ দাবি জানান।

১৯২টি স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তরের উদ্যোগ

সংবাদ সম্মেলনে বলা হয় প্রকল্পের আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রকল্পের পিএমইউ, পিআইইউ এবং প্রকল্প এলাকায় কর্মরত ৪ হাজার ৩৮২ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীর চাকরি বহাল থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নগর স্বাস্থ্যকেন্দ্রের অস্তিত্ব সংকট

সংবাদ সম্মেলনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এসব নগর স্বাস্থ্যকেন্দ্র এখন অস্তিত্ব সংকটে পড়েছে। হস্তান্তরপ্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় প্রকল্পের কার্যক্রম এবং জনবল—দুটিই ঝুঁকির মুখে রয়েছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য।