২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে সাত শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে সাত শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৪২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে হামে ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশু এবং সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে।

উপসর্গ দেখা দেওয়া শিশু

২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দেয়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু, যার মধ্যে ৩৬৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৯৯ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগের ৩৭৩ শিশু রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোট পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ শিশু। তাদের মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২৭।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ