গ্লুকোজ নয়, ফ্রুক্টোজই ডায়াবেটিসের মূল কারণ: গবেষণা
গ্লুকোজ নয়, ফ্রুক্টোজই ডায়াবেটিসের মূল কারণ

ডায়াবেটিস বা মেটাবলিক রোগের ক্ষেত্রে শুধু গ্লুকোজ নয়, বরং ফ্রুক্টোজ নামক এক ধরনের সাধারণ শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট অনেক বড় ভূমিকা পালন করে। সাম্প্রতিক গবেষণা বলছে, এই ফ্রুক্টোজই স্থূলতা ও টাইপ ২ ডায়াবেটিসের প্রধান কারণ হতে পারে।

ফ্রুক্টোজ কীভাবে কাজ করে?

ফ্রুক্টোজ সরাসরি লিভারে বিপাক হয়, যা লিভারে চর্বি জমতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। অতিরিক্ত ফ্রুক্টোজ গ্রহণের ফলে কোষগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায়, যা টাইপ ২ ডায়াবেটিসের মূল কারণ। সফট ড্রিংকস, এনার্জি ড্রিংকস এবং অতি-প্রক্রিয়াজাত খাবারে হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে, যা রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়।

গ্লুকোজের চেয়ে ফ্রুক্টোজ কেন বেশি ক্ষতিকর?

রক্তে সুগার লেভেল বাড়লে সবসময় গ্লুকোজকে দোষারোপ করা হয়, কিন্তু গবেষণা বলছে, ফ্রুক্টোজ গ্লুকোজের তুলনায় বেশি দায়ী। এই চিনি শরীরে দ্রুত চর্বি জমাতে সাহায্য করে এবং বিপাকীয় প্রক্রিয়ায় ভিন্ন পথ অনুসরণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোন খাবারে ফ্রুক্টোজ মেলে?

ফ্রুক্টোজ প্রক্রিয়াজাত খাবার এবং বিভিন্ন ধরনের পানীয়তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সস, বাজারচলতি ফলের রসেও ফ্রুক্টোজ পাওয়া যায়। প্রাকৃতিক খাবারের মধ্যে আপেল, নাশপাতি, আঙুরের মতো ফল এবং মধুতে সবচেয়ে বেশি মাত্রায় ফ্রুক্টোজ থাকে।

গবেষণার ফলাফল

ন্যাচার মেটাবলিজম জার্নালে প্রকাশিত গবেষণায় ফ্রুক্টোজের বিশেষ ভূমিকা উল্লেখ করা হয়েছে। গবেষকরা টেবিল সুগার (সুক্রোজ) এবং হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপের প্রভাব বিশ্লেষণ করে দেখেছেন, ফ্রুক্টোজের কিছু বিশেষ বিপাকীয় প্রভাব রয়েছে যা স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ফ্রুক্টোজ শুধু ক্যালোরি নয়, বরং মেটাবলিক সিগন্যাল হিসেবে কাজ করে এবং গ্লুকোজের থেকে সম্পূর্ণ ভিন্ন রূপে শরীরে চর্বি তৈরি ও জমাতে সাহায্য করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্রুক্টোজের প্রাকৃতিক উৎস ও সতর্কতা

ফ্রুক্টোজের মূল উৎস ফল এবং কিছু প্রক্রিয়াজাত খাবার। তবে ফল গোটা খেলে কোনো ভয় নেই, কারণ এতে ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা শর্করা শোষণকে ধীর করে দেয়। কিন্তু প্রক্রিয়াজাত খাবারে ফাইবার না থাকায় ফ্রুক্টোজ দ্রুত শোষিত হয়ে ক্ষতি করে।

ফ্রুক্টোজের প্রভাব কমাতে কী করবেন?

ফ্রুক্টোজের প্রভাব কমাতে টেবিল সুগার, সফট ড্রিংকস, প্যাকেটবন্দি ফলের রস, কেক, বিস্কুট, সস এবং হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। প্রাকৃতিক ফল খাওয়ার সময়ও পরিমাণে সতর্ক থাকা জরুরি।