চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন ৯০ বছর বয়সে মারা গেছেন
চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

চট্টগ্রাম ব্যুরো: চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন (৯০) আর নেই। শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন।

জানাজা ও দাফনের সময়সূচি

শনিবার বাদ এশা জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম জানাজা, আজ সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং মীরসরাইয়ের কাঠাছড়ায় বাদ জোহর তৃতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চিকিৎসা ও নেতৃত্বের অবদান

ডা. রবিউল হোসেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি। তিনি এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজিতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসাবে, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস-এ চেয়ারম্যান হিসাবে ৮ বছর নেতৃত্ব দেন। এছাড়া তিনি ৩৫০ বেডের ইম্পেরিয়াল হসপিটাল ও নার্সিং ট্রেনিং সেন্টার গড়ে তুলেছেন। কল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ