আইসক্রিমের লোভ দেখিয়ে হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা
আইসক্রিমের লোভে হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর আইসক্রিমের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পৌরসভার হরিপুর গ্রামের গফুর ডিলার বাড়ির আব্দুল লতিফের ছেলে খোকনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালের পূর্ব পাশের ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগী শিশুটির ছোট বোন হাসপাতালে ভর্তি থাকায় সে তার মায়ের সঙ্গে গত চার দিন ধরে হাসপাতালে অবস্থান করছিল। বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা হাসপাতালে এলে বাবার সঙ্গে হাসপাতাল গেটে যায়। সেখান থেকে ফেরার পথে আগে থেকে ওতপেতে থাকা খোকন শিশুটিকে চকলেট ও আইসক্রিমের প্রলোভন দেখিয়ে হাসপাতালের পূর্ব পাশের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

মায়ের সক্রিয়তায় রক্ষা

হাসপাতালে ভর্তি থাকা শিশুটির মা খোঁজাখুঁজি করে তৃতীয় তলায় গেলে খোকন টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এতে শিশুটি আরও বড় বিপদ থেকে রক্ষা পায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নাঙ্গলকোট সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, হাসপাতালে নিরাপত্তাকর্মী না থাকায় যে কেউ নিজেদের মতো করে হাসপাতালে প্রবেশ করতে পারছে। হাসপাতালে দ্রুত নিরাপত্তাকর্মী নিয়োগ প্রয়োজন। ধর্ষণচেষ্টার বিষয়টি আমরা খতিয়ে দেখব।

পুলিশের অবস্থান

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বলেন, এ ঘটনা থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ