ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫৮
ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃত ৫৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হলো।

নতুন করে চার শিশুর মৃত্যু

শনিবার (২৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার। তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের শাপলা বাজার থেকে আসা চার মাস বয়সী এক মেয়ে শিশু গত ১৮ জুন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) দুপুরে শিশুটির মৃত্যু হয়।

এছাড়া নেত্রকোনার কলমাকান্দা থেকে আসা চার মাস বয়সী এক ছেলে শিশু গত ১৬ জুন ভর্তি হয়ে শুক্রবার বিকালে মারা যায়। ময়মনসিংহের ফুলপুরের পলাশকান্দা গ্রাম থেকে আসা তিন মাস বয়সী আরেক ছেলে শিশুকে শুক্রবার সকালে ভর্তি করা হয় এবং সন্ধ্যায় তার মৃত্যু হয়। সুনামগঞ্জ সদরের মদনপুর গ্রাম থেকে আসা আট মাস বয়সী এক মেয়ে শিশু গত ৮ জুন ভর্তি হয়ে শুক্রবার রাতে মারা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত

ডা. ঝন্টু সরকার আরও জানান, মৃত শিশুদের হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়াসহ নানা রোগ ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ