২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮১
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হাম নিশ্চিত বলে শনাক্ত করেছেন চিকিৎসকরা। বাকি পাঁচ শিশুর হামের সন্দেহজনক উপসর্গ ছিল। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে এসব শিশুর মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা

একই সময়ের মধ্যে এক হাজার ২৮১ শিশুর হামের উপসর্গ এবং ৩৫৩ শিশু নিশ্চিত হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে মোট পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৬ শিশুর হাম নিশ্চিত হওয়া গেছে, বাকি ২৬৮ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ৪৪ হাজার ২৬০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ছয় হাজার ৯৯ শিশু নিশ্চিত হামে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৮৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ২২৩ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ