ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৩০
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন ৩০ ভর্তি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৮২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

নবজাতকের মৃত্যু

মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু রাফসান ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের হৃদয় মিয়ার সন্তান। শনিবার (২ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শিশুটি হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। এর আগে গত ২৮ এপ্রিল তাকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়েছিল। মৃত্যুসনদ অনুযায়ী, হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালের বর্তমান পরিস্থিতি

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩০ শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ৪৬টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪১ শিশু। মৃত্যু হয়েছে ২৩ শিশুর। বর্তমানে ৮২টি শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩০টি শিশু। এ সময়ে কোনও শিশুকে রেফার্ড করা হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩০ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ