সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে।
সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ তিনটি মৃত্যুকে সন্দেহভাজন হামের মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে, অন্যদিকে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে মৃতের সংখ্যা অপরিবর্তিত ৯৩ জন।
নতুন রোগী শনাক্ত
গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জন নতুন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে। একই সময়ে ১৫৯ জন নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯১ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৯ হাজার ৭৩৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৮৬ হাজার ৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয়েছে।



