ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৩০
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন ৩০ ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুদের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে। সম্প্রতি তোলা ছবি: প্রথম আলো।

আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৮২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু রাফসান ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের হৃদয় মিয়ার সন্তান। গতকাল শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শিশুটি হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। এর আগে গত ২৮ এপ্রিল তাকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়েছিল। মৃত্যুসনদ অনুযায়ী, হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে শিশুটির মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের বর্তমান পরিস্থিতি

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩০ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪১ শিশু। মৃত্যু হয়েছে ২৩ শিশুর। বর্তমানে ৮২ শিশু চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩০টি শিশু। এ সময়ে কোনো শিশুকে রেফার করা হয়নি।

কর্তৃপক্ষের বক্তব্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩০ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: ময়মনসিংহ বিভাগ, শিশুমৃত্যু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ