রাজধানীর মুগদার বাসিন্দা আকলিমা খাতুন (৪৫) স্তন ক্যানসারে আক্রান্ত। তাঁর সংক্রমণ শরীরের ডান পাশের উপরিভাগের অনেকটা জুড়ে ছড়িয়ে পড়েছে। ছয় বছর আগে এই জটিলতা ধরা পড়লেও অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারেননি তিনি। বর্তমান পরিস্থিতিতে অস্ত্রোপচারের জন্য চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে যেতে বলেছেন।
চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা
আকলিমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক। তাঁদের দুই ছেলের একজন স্নাতক শেষ বর্ষে ও অপরজন স্নাতক দ্বিতীয় বর্ষে পড়েন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসার জন্য ৩০ লাখ টাকার মতো প্রয়োজন হবে। আকলিমা জানান, চিকিৎসার খরচের জোগান দিতে গ্রামের বাড়িতে থাকা তাঁর স্বামীর শেষ সম্বল চার শতক ফসলি জমি বিক্রির চেষ্টা চলছে। কিন্তু এতে তাঁর চিকিৎসার খরচ জোগাড় হবে না।
সাহায্যের আবেদন
এমন অবস্থায় দেশের ও প্রবাসের মানুষের কাছে চিকিৎসা সহায়তা চেয়েছেন আকলিমা। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাবের নাম: আকলিমা খাতুন, হিসাব নম্বর: ৪০৫৭১২১০০০০৪০৩১, শাহ্জালাল ইসলামী ব্যাংক, টাওয়ার শাখা, গুলশান, রাউটিং নম্বর 0190260871। মুঠোফোনে সাহায্য পাঠাতে ০১৩১৭২০৮৮৭৪ (বিকাশ/নগদ)।



