ঢাকা মেডিকেলে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। চিকিৎসকেরা প্রতিবাদে সেবা সাময়িক বন্ধ রেখেছেন, পুলিশ মোতায়েন করা হয়েছে।


