জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষায় ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (৬ জুন) এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।

উপাচার্যের বক্তব্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ বলেন, ‘দক্ষতাভিত্তিক ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। কারিকুলামে লার্নিং উইথ হ্যাপিনেস ও মোরাল এডুকেশন প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সে ২ ক্রেডিট মোরাল এডুকেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

কলেজ ব্যবস্থাপনা

তিনি আরও বলেন, ‘যে সমস্ত কলেজ অনার্স কোর্স পরিচালনার সক্ষমতা নেই তাদের সংবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সমস্ত কলেজে অনার্স কোর্স চলছে তাদের ৯০ শতাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের বিষয়েও পর্যালোচনা শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবেশ ও শিল্প সংযোগ

৪০ লক্ষ শিক্ষার্থীদের একটি করে গাছ লাগাতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ নির্দেশনা দেওয়া হবে। ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ বর্তমানে ১০ শতাংশের কম, যা ২০২৭ সালে ৩০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দক্ষতাভিত্তিক কারিকুলাম তৈরিতে বাজেট বৃদ্ধিরও আবেদন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ