সপ্তম শ্রেণি থেকে শিক্ষাব্যবস্থা উন্নত করতে নিজস্ব অবস্থান থেকে চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানের বিবরণ
রবিবার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে জেলা স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেসন আইডিয়া শোকেসিংয়ের ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপস্থিত ব্যক্তিবর্গ
এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ঢাকা জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন।
প্রদর্শনী ও পুরস্কার
নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন ধারণা আর বিজ্ঞান প্রকল্প নিয়ে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৩৭টি দলের বিভিন্ন উদ্যোগ ঘুরে ঘুরে দেখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এ সময় রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বক্তারা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারা।



