সহকারী শিক্ষক প্রার্থীদের ঈদ পুনর্মিলনী ও নিয়োগ দাবি
সহকারী শিক্ষক প্রার্থীদের ঈদ পুনর্মিলনী ও নিয়োগ দাবি

ঠাকুরগাঁও জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে ঈদ পুনর্মিলনী কর্মসূচি পালন করেছেন। গত ৩০ মে ৬১ জেলায় একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রার্থীদের বক্তব্য

আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রার্থীরা বলেন, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ, নির্ভুল ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম। দীর্ঘ যাচাই–বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁরা নির্বাচিত হয়েছেন। প্রশিক্ষণের আগে বিদ্যালয়ে পদায়ন ও যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুপারিশ পাওয়া শিক্ষকেরা।

অভিযোগ ও আশঙ্কা

লিখিত বক্তব্যে সুপারিশ পাওয়া শিক্ষকেরা অভিযোগ করেন, বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষণের নামে নিয়োগ পাওয়া প্রার্থীদের একটি বড় অংশকে বাদ দেওয়ার আশঙ্কার কথা জানা যাচ্ছে। তবে তাঁরা দাবি করেন, নিয়োগ বিধিমালা–২০২৫–এ প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ বাতিল বা ব্যাপকহারে বাদ দেওয়ার কোনো বিধান নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি

গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৩৮৪ প্রার্থী। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে গত ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) ও সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী এর পরপরই যোগদান করার কথা থাকলেও দুই মাস ধরে পুরো প্রক্রিয়াটি থমকে আছে।

পুলিশ ভেরিফিকেশন ও প্রশিক্ষণ

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। সরকার চায়, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও তাঁদের চূড়ান্ত পদায়ন করা হবে পিটিআই (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ