স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১১ গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩২টি। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।
পদের বিবরণ
পদের নাম: উপপরিদর্শক। পদসংখ্যা: ৩২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
- উচ্চতা: পুরুষের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬৩ মিটার; মহিলার জন্য ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার।
- বুকের মাপ: উভয় ক্ষেত্রে ৩০ ইঞ্চি বা ৭৬ সেমি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮১ সেমি।
- ওজন: পুরুষের জন্য ৫৩ কেজি; মহিলার জন্য ৪৬ কেজি।
বেতন ও বয়স
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি ১৬৮ টাকা। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ জুন ২০২৬, সকাল ১০:০০টা। শেষ তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬, বিকেল ৫:০০টা। বিস্তারিত জানতে নির্ধারিত ঠিকানা দেখুন।



