মাদারীপুরে ১৮ পদের চাকরি, আবেদন শুরু ৩ জুন
মাদারীপুরে ১৮ পদের চাকরি, আবেদন শুরু ৩ জুন

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউসের সাধারণ প্রশাসনে ২০তম গ্রেডে মোট ১৮টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩ জুন ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পদসমূহের বিবরণ

অফিস সহায়ক

পদসংখ্যা: ৮টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এবং সংশোধিত বিধিমালা, ২০২৪ এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উল্লেখিত বিধিমালা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিধিমালা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেয়ারার (সার্কিট হাউস)

পদসংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিধিমালা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন ও বয়সসীমা

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)। বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ৩ জুন ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ ৩০ জুন ২০২৬, রাত ১১:৫৯টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ