টেকনিক্যাল স্কুল-কলেজে একটিমাত্র প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ
টেকনিক্যাল স্কুল-কলেজে একমাত্র প্রবেশদ্বার চালুর নির্দেশ

দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকি কমাতে কঠোর নির্দেশনা

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বর্তমানে এসব প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং সরকারের মূল্যবান ও ভারী যন্ত্রপাতিসহ ব্যাপক অবকাঠামোগত সম্পদ রয়েছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পর্যালোচনায় দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশদ্বার বা পকেট গেট খোলা থাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

নির্দেশনাগুলো কী কী?

শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ভেতরে আসা-যাওয়ার জন্য কেবল একটি প্রধান গেট প্রয়োজনীয় সময়ে খোলা রাখা এবং অন্য প্রবেশপথগুলো নিয়ন্ত্রণে রাখা।
  • প্রধান গেট ও আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায় রাখা এবং নিয়মিত ফুটেজ পর্যবেক্ষণ করা।

অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়ন এবং সে বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ