জাবিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন
জাবিতে ৩৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। নতুন বাজেটে আগের বছরের মতোই বেতন-ভাতা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মোট বাজেটের ৫৭ দশমিক ৭৭ শতাংশ অর্থাৎ ২০১ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতে। অন্যদিকে গবেষণা ও উদ্ভাবন খাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি।

বাজেট অনুমোদনের প্রক্রিয়া

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যদের আলোচনা শেষে বাজেটটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

গুরুত্বপূর্ণ ঘোষণা

এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘জাবিয়ান ট্র্যাক’ নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সপ্তম সমাবর্তন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের ঘোষণাও এসেছে এবারের সিনেট সভা থেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ